সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

উড়ন্ত বিমানে পাইলটের আড়াই ঘণ্টার সুখনিদ্রা!

গত ২৬ এপ্রিলের ঘটনা। ইসলামাবাদ থেকে ৩০৫ যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান। জ্যেষ্ঠ পাইলট ছিলেন আমির আখতার হাশমি। আর তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার আলি হাসান ইয়াজদানি ও মোহাম্মদ আসাদ আলি। আসাদ প্রশিক্ষণরত পাইলট ছিলেন এবং ককপিটে অবস্থান করছিলেন। তবে বিমান ওড়ার পরপরই পাল্টে গেল দৃশ্যপট। বিমান চালানো বাদ দিয়ে ঘুমিয়ে পড়েন জ্যেষ্ঠ পাইলট। তাও আবার যেনতেন ঘুম নয়, বিজনেস ক্লাসের কেবিন সিটে একেবারে আড়াই ঘণ্টার সুখনিদ্রা। আর তখন বিমান চালাচ্ছিলেন প্রশিক্ষণরত পাইলট। ঘটনার দশদিন পেরিয়ে যাওয়ার যাওয়ার পর এবার তা সামনে নিয়ে এসেছেন সেই বিমানেরই এক যাত্রী। এরইমধ্যে জ্যেষ্ঠ পাইলট ও জ্যেষ্ঠ ক্রু সদস্যদের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
ইন্সট্রাক্টর হিসেবে পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতি মাসে ১ লাখ রুপিরও বেশি আয় করতেন হাশমি। ওই ফ্লাইট চলার সময় আসাদ আলিকে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল তার। কিন্তু সেই দায়িত্ব পালনের বদলে ঘুমিয়ে পড়েন হাশমি।
পাইলটের ওইভাবে ঘুমিয়ে থাকার ছবিটি সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়েছে। অসমর্থিত এক সূত্রকে উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, শুরুতে পাইলট হাশমির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি পিআইএ। তবে, ‘পরে উপর থেকে চাপের কারণে ব্যবস্থা নিতে বার্ধ হয় ওই এয়ারলাইন্স কর্তৃপক্ষ।’ হাশমি পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন (পিএএলপিএ)-এর সাবেক প্রেসিডেন্ট।
পিআইএ-এর মুখপাত্র দানিয়াল গিলানি বলেন, হাশমিকে বিমান চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্তও চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প