একই পরিবারের ৪ জন খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর বাঁশহাটী গ্রামে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পুকুরে মাছ ধরা নিয়ে দুই ভাই বিল্লাল হোসেন ও লাল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুই পরিবারের নারী সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে লাল মিয়া ও তার দুই ছেলে ধারাল অস্ত্র নিয়ে বিল্লাল হোসেনের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। তাদের হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান বিল্লাল হোসেন এবং তার তিন ছেলে ফরিদ মিয়া, পাভেল মিয়া ও হিমেল মিয়া।
পাভেল মিয়া স্থানীয় একটি স্কুলে দশম ও হিমেল মিয়া নমব শ্রেণিতে পড়ত। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন বিল্লাল হোসেনের স্ত্রী বানেছা বেগম। তাকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক লাল মিয়া ও তার ছেলেরা। ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













