মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একই পরিবারের ৮ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কে বা কারা গুলি করে আটজনকে হত্যা করেছে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য এবং এদের মধ্যে একজন কিশোরও রয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার রাতে ওই রাজ্যের পাইক কাউন্টির ইউনিয়ন হিল এলাকার পৃথক চারটি বাড়িতে ওই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয় বলে সিএনএন জানিয়েছে। শুক্রবার সকাল আটটার দিকে ওই ঘটনার খবর আসে শরিফের কার্যালয়। এরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পাইক কাউন্টির শরিফ চার্লর্স রেডার এ ঘটনাকে, ‘ভয়াবহ অপরাধ’ বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন,‘ঘাতকরা একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। এ নিয়ে এই এলাকার অন্য কোনো পরিবারগুলোর ভয় পাওয়ার কিছু নেই বলেই আমার মনে হয়।’

পুলিশ সাতজনের মৃতদেহ তিনটি বাড়ি উদ্ধার করে। এদের দুটো বাড়ি কাছাকাছি হলেও তৃতীয় বাড়িটির দূরত্ব আধ মাইলের মত। শুক্রবার বিকেলে ৮ মাইল দূরের চতুর্থ বাড়িটি থেকে অষ্টম মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এদের সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এদেরকে রাতেই খুন করা হয়েছিল। কয়েকজনকে হত্যা করা হয়েছিল ঘুমের মধ্যে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, বিছানায় মরে আছেন গুলিবিদ্ধ এক মা। তার চার দিনের শিশুটি ঘুমিয়ে আছে তারই পাশে।

রহস্যজনক ওই বন্দুক হামলায় নিহতদের সাতজনই প্রাপ্তবয়স্ক। বাকি একজনের বয়স ১৬। পাইক কাউন্টির ইউনিয়ন হিল এলাকার পৃথক চারটি বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হলেও তারা সবাই ‘রোহডেন’ পরিবারের সদস্য। পরিবারের মাত্র তিনটি শিশু ওই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেছে। তাদের বয়স তিনের নিচে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এফবিআই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প