একক চীন নীতি বদলাতে পারেন ডোনাল্ড ট্রাম্প


তাইওয়ানকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের একক চীন নীতি থাকা উচিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাইওয়ানকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ বলে মনে করে চীন।
চীনের নীতিমালায় তাইওয়ান এখনো তার নিজের মুল ভূখণ্ডেরই অংশ। কিন্তু এক টেলিভিশন সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন একক চীন নীতি মানতে যুক্তরাষ্ট্রের বাধ্য থাকা উচিত নয়। তিনি বলেন চীনের কাছ থেকে কোন ধরনের বাণিজ্যিক ছাড় না পেলে এ নীতির গ্রহণযোগ্যতা নেই। কদিন আগে তাইওয়ানের প্রেসিডেন্টের সাথে ট্রাম্প টেলিফোনে আলাপ করেছিলেন।
আর শুধু এই ফোনালাপেই কূটনৈতিক প্রতিবাদ করেছিলো বেইজিং। ট্রাম্প অবশ্য এ সম্পর্কে বলেছেন তিনি কার সাথে ফোনে কথা বলবেন সেটা চীন নির্ধারণ করে দিতে পারে না। এখন তাইওয়ানকে আবারো আলাদা একটি রাষ্ট্র হিসেবে মার্কিন সরকার যদি স্বীকৃতি দিয়ে বসে তাতে চীনের দিকে থেকে কেমন প্রতিক্রিয়া হবে সেনিয়ে আশংকা তৈরি হয়েছে। ১৯৭৯ সালে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। এর বদলে তাইওয়ানকে চীনের অংশ হিসেবে ধরেই একক চীন নিতিমালা অনুসরণ করছিলো যুক্তরাষ্ট্র।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













