শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক চিঠির দাম ৭ কোটি টাকা!

চীনা কম্যুনিস্ট পার্টির নেতা মাও দে জংয়ের একটি চিঠি নিলামে ৯ লাখ ১৮ হাজার মার্কিন ডলারে ( ছয় লাখ পাঁচ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা।

লন্ডনে এক নিলামে ওই চিঠি বিক্রি হয়। একজন চীনা সংগ্রহকারী চিঠিটি কিনেছেন। মাও ১৯৩৭ সালে ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লেমেন্ট অ্যাটলিকে চিঠিটি লিখেছিলেন।

চিঠিতে তিনি চীনে জাপানের আগ্রাসন ঠেকাতে ব্রিটেনের ‘বাস্তবসম্মত সহযোগিতা’ চেয়েছিলেন।

বিখ্যাত নিলাম হাউজ সাদাবি বলছে, ঐতিহাসিক এই বিরল চিঠিতে মাও দে জংয়ের স্বাক্ষর রয়েছে।

এই নিলাম হাউজটি ধারনা করেছিলো, এই চিঠির দাম উঠবে বড়জোর এক থেকে দেড় লাখ পাউন্ড। কিন্তু তাদের ধারণার চেয়ে বিক্রি হয়েছে পাঁচগুণ বেশি দামে।

চিঠিতে যা লিখেছিলেন মাও
ব্রিটেনের তৎকালীন বিরোধী নেতাকে লেখা মাও দে জংয়ের চিঠিটি ছিলো ইংরেজিতে টাইপ করা। নীচে তার স্বাক্ষর ছিলো।

চিঠির একটি লাইন ছিলো এরকম, ‘আমরা বিশ্বাস করি ব্রিটিশ জনগণ যখন জানবে চীনে জাপানীরা কিভাবে আগ্রাসন চালাচ্ছে, তারা চীনা জনগণকে সাহায্য করবে …ব্রিটিশ জনগণ নিশ্চয়ই তাদের সরকারকে এমন নীতি গ্রহণে চাপ দেবে যাতে এই বিপদের মোকাবেলা করা যায়, কারণ এই বিপদ আমাদের মত তাদেরকেও (ব্রিটেন) হুমকিতে ফেলতে পারে।’

মাও জে দং চিঠিটি লিখেছিলেন চীনের উত্তর-পশ্চিমের ইয়ানান থেকে। জাপানী আগ্রাসনের পর চীনা কম্যুনিস্ট পার্টি এখানে তাদের সদর দফতর স্থাপন করেছিলো।

অ্যাটলিকে লেখা মাও মে তুংয়ের চিঠিটি নিয়ে এসছিলেন জেমস বারট্রাম নামে এক ব্রিটিশ সাংবাদিক। সাদাবির একজন কর্মকর্তা জানিয়েছেন, মাও জে দংয়ের স্বাক্ষর করা এটি দ্বিতীয় কোনো নথি যা আন্তর্জাতিক নিলামে উঠলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ