মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে আসতে হবে

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার ফোরাম। সংগঠনটির পক্ষে এ দাবি জানান ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আবু ওসমান বলেন, ‘এবারের বিজয় দিবস অন্যবারের তুলনায় আলাদা। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিচার চলছে। এ বিচার শেষ করা হবে।’ তিনি আরো বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করছে। যখন সাকা-মুজাহিদকে ঝুলিয়ে দেওয়া হলো, পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার শুরু করলো। তাই তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই থাকতে পারে না।’ ‘পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে। এখন রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার দরকার আছে,’ বলেন সেক্টর কমান্ডার ফোরামের এই নেতা। তিনি বলেন, ‘পাকিস্তান আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করছে। এর জন্য শুধু প্রতিবাদ করলে হবে না, বাস্তব রুপ দেখাতে হবে। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, বাণিজ্য, সাংস্কৃতিকসহ সব সম্পর্ক ছিন্ন করতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে