এক বছরে পা দিল রাজকন্যা


সোমবার এক বছরে পা দিল রাজকন্যে শার্লট এলিজাবেথ ডায়না কেমব্রিজ। মেয়ের প্রথম জন্মদিনে নরফোকের অ্যামনার হলে ছোটখাটো পার্টির আয়োজন করেছেন মা কেট আর বাবা উইলিয়াম।
রাজ পরিবারের তরফে কেউ থাকছেন না। তবে আদরের প্রপৌত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রানী এলিজাবেথ। পার্টিতে থাকছেন শুধু কেটের পরিবার। আর শার্লটের তিন প্রিয় বন্ধু লুপো, জুলু আর ফুড্লউড্ল।
তিন কুকুর ছানা। তবে মেয়েকে জন্মদিনের উপহার দিন কয়েক আগেই দিয়েছেন মা। নিজের ক্যামেরায় ছবি তুলে রাজপরিবারের সরকারি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
এত দিন দেশেবিদেশের নামী–দামি চিত্রগ্রাহকরাই রাজপরিবারের সদস্যদের ছবি তুলতেন। সেই রীতিই ভাঙলেন। ছেলে জর্জের ক্ষেত্রেও ভেঙেছিলেন। নিজের বাবাকে দিয়ে তার প্রথম ছবি তুলিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













