সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পণ্যবাহী জাহাজ চালানোর ঘোষণা

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের আশ্বাসে বন্ধ রাখা পণ্যবাহী জাহাজ চালানোর ঘোষণা দিয়েছেন মালিকেরা।

সোমবার সচিবালয়ে নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ।

পরে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে শ্রম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে। এই কমিটি যুক্তিসংগতভাবে শ্রমিকদের মজুরি নির্ধারণ করবেন।

এর পরই মূলত জাহাজ মালিকেরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে পণ্যবাহী জাহাজ চালানোর ঘোষণা দেন।

শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতার পরিপ্রেক্ষিতে গত ২৬ এপ্রিল থেকে ব্যক্তিগতভাবে জাহাজ মালিকেরা তাদের পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ রাখেন।

এর আগে ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে নৌযান শ্রমিকেরা ২০ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন। পরে ২৬ এপ্রিল এ নিয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে একটি সভা হয়।

সেই সভায় নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রমিকদের জন্য তিন শ্রেণীর ন্যূনতম মজুরির ঘোষণা দেয়া হয়। এ পরিপ্রেক্ষিতে নৌ যানশ্রমিকেরা তাদের কর্মবিরতি স্থগিত করেছিলেন। কিন্তু মালিকপক্ষ ওই মজুরি দিতে অসম্মতি জানায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে