বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এক মাসে তিন বার বিয়ে : অতঃপর আদালতে মামলা

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের গড়িয়ালা গ্রামে এক মাসে দিন বার বিয়ে অতঃপর প্রথম স্ত্রীর আদালতে মামলার করার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০০৪ সালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেড়াখালি গ্রামের জালাল উদ্দিনের মেয়ে তাসলিমা (২৮) একই উপজেলার গড়িয়ালা গ্রামের আলমগীর নামে এক যুবকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

আট বছর বিবাহিত জীবনে তাদের ঘর আলো করে দুই কন্যা সন্তান। এক জনের বর্তমান বয়স ৯ বছর ও অন্যজনের বয়স পাঁচ বছর। পরিবারের অর্থনৈতিক সচ্ছল জীবনের কথা চিন্তা করে আলমগীর চার বছর আগে পাড়ি জমান ওমানে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, স্বামী প্রবাসে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশের বাড়ির চাচা শশুর মৃত ইসমাইল সর্দারের ছেলে আব্দুল কুদ্দুসের (৪০) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আলমগীর স্ত্রী। এরই মধ্যে প্রবাসী স্বামী দেশে আসার সময় হলে তাসলিমা তার বাবার বাড়ি বেড়াখালি গ্রামে বেড়াতে যায়। এরপর সেখান থেকে একদিন রাতে কুদ্দুসের সঙ্গে পালিয়ে যায়।

খবর পেয়ে তার প্রবাসী স্বামী সময়ের আগেই চলে আসে। খোঁজ খবর নিয়ে আলমগীর থানায় অভিযোগ করলে তারা উভয় হরিণাকুণ্ডু থানা পুলিশের হাতে ধরা পড়ে। এরপর প্রবাসী স্বামী দুই সন্তানের কথা বিবেচনা করে তাসলিমাকে পুনরায় বিবাহ করে ঘরে তোলেন।

এ ব্যাপারে কুদ্দুসের প্রথম স্ত্রী লাবনী বেগম জানান, তাসলিমার সঙ্গে কুদ্দুসের গোপন অভিসার প্রায় চার বছর ধরে চলে আসছে। আমি একদিন তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানায়। আমার উপর প্রায়ই কুদ্দুস অমানবিক নির্যাতন করতো। যা আমার স্বামীর পরিবারের সকলে চেয়ে চেয়ে দেখতো। তাসলিমা আবার যোগাযোগ করে কুদ্দুসকে কোর্টে গিয়ে বিবাহ করে। এভাবে গত এক মাসের মধ্যে তারা তিন বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আদালতে মামলা করেছি এবং সরকারের কাছে এর বিচার দাবি করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু