এক শিবিরে উচ্ছাস অন্য শিবিরে কান্না


পপুলার ভোটে ডেমোক্রেট প্রার্থী হিলারির চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। আর তাতেই মন ভেঙ্গেছে হিলারি সমর্থকদের। নিজ দলের প্রার্থীর পরাজয় মেনে নিতে পারছেন না তারা।
হিলারির জয় উদযাপনে ডেমোক্রেটিক পার্টির হেড কোয়ার্টারে ভীড় জমিয়েছিলেন কর্মী-সমর্থকরা। কিন্তু নিরাশ হয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন।
বিপরীত চিত্র ট্রাম্প শিবিরে। কর্মী-সমর্থকদের উচ্ছাস করতে দেখা গেছে।
মঙ্গলবার মার্কিন নির্বাচনে ভোট প্রদান শেষে এখন পর্যন্ত ৪২টি রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যে ২৪টিতে এগিয়ে আছেন ট্রাম্প। হিলারি এগিয়ে ১৮টি রাজ্যে। আর তা সহজে মেনে নিতে পারছেন না হিলারি ভক্তরা।
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ইলেকটোরাল কলেজ ভোটের এই লড়াইয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
পুপলার ভোটে এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট হবেন কে তা জানতে অপেক্ষা করতে হবে ২০১৭ সালের ৬ জানুয়ারি পর্যন্ত। আসছে ১৯ নভেম্বর ৫শ ৩৮জন ইলেকটোরাল ভোট দিবেন দু, প্রেসিডেন্ট প্রার্থীকে। তাদের দেয়া ভোটের ফলাফল ঘোষণা হবে ৬ জানুয়ারি। সে দিন চুডান্তভাবে জানা যাবে কে যাচ্ছেন হোয়াইট হাউজে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













