হিলারির হারে কাঁদছেন লেডি গাগা


ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরে ছিলেন অনেক তারকা। তারা ভোটের পর নির্বাচনী সদর দপ্তরে এসে নাচে-গানে ডেমোক্র্যাট সদস্যদের মাতিয়ে রাখছিলেন।
এদের মধ্যে ছিলেন মার্কিন পপশিল্পী লেডি গাগাও। কিন্তু হিলারির পরাজয় নিশ্চিত হওয়ার পরই তিনি নাকি মঞ্চের পেছনে বসে কেঁদেছেন।
টুইট করে এমন খবরই দিচ্ছেন এমএসএনবিসির রাজনৈতিক সংবাদদাতা কেসি হান্ট।
এদিকে হিলারি ক্লিনটনের প্রচারণা শিবিরের প্রধান জন পডেস্টা বলেছেন, ‘এখনো “হেরে গেছি” বলার সময় আসেনি। ভোট গণনা চলছে এবং প্রতিটি ভোটই মূল্যবান। সবাই বাড়িতে যান, একটু ঘুমিয়ে নিন। যা বলার, কাল বলবো।’
যদিও তার এমন বক্তব্যের কিছুক্ষণ পরই ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়। নিউইয়র্কের ম্যানহাটানে হিলটন হোটেলের সামনে উল্লাসে ফেটে পড়ে তার সমর্থকরা। সেখানেই বিজয় ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, বিজয়ের পরপরই হিলারি ক্লিনটন তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













