বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এটা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি : তোফায়েল

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্কতা জারি করাকে গুরুত্বহীন এবং এটা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রাজধানীর বনানী কবরস্থানে রবিবার সকালে শেখ রাসেলের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, পৃথিবীর যে কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমেরিকাতেও ঘটে। বাংলাদেশে ২/১টি ঘটনা ঘটেছে। এর সুষ্ঠু তদন্ত হচ্ছে। আমরা প্রকৃত অপরাধীদের বের করতে পারব।

তিনি বলেন, তদন্তে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে। এ অবস্থায় এখন নতুন করে রেড এলার্ট জারি গুরুত্বহীন। এটা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করে ঢাকার গুলশানে অবস্থিত আমেরিকান দূতাবাস। শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের নিরাপত্তাবার্তায় এই পরামর্শ দেওয়া হয়।

সম্প্রতি দুই বিদেশী হত্যার পর বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলে মার্কিন দূতাবাস জানিয়েছে। ফলে বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি।
এর আগেও মার্কিন নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা দিয়েছিল দেশটির দূতাবাস।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ