এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক: ওবায়দুল


সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক এবং ঈদে ভোগান্তি কমাতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
তিনি রবিবার ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ‘এবার এক হাজার রোবার স্কাউট পশুর হাট এবং যেখানে যেখানে যানজট হয় সেসব জায়গায় নিয়োজিত থাকবে। তাদেরকে ইতোমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। তারা তিন শিফটে চার দিন কাজ করবে।’
তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশও তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া মালিক সমিতিও রোবার স্কাউট ও পুলিশকে সহযোগিতা করবে। এ ব্যাপারে তিনি মিডিয়ারও সহযোগিতা কামনা করেন।’
ঈদে ঘরমুখো মানুষের জন্য এবার ৮০টি বিআরটিসির নতুন বাস রিজার্ভ রাখা হয়েছে। যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ী পৌঁছুতে পারে বলে জানান মন্ত্রী। এ সময় তিনি নিজে রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে এগুলোর কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহন গুলোকে মামলা ও জরিমানার নির্দেশ দেন।
মন্ত্রী আরও জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়ীয়া, নিতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএ’র ভ্রমমাণ আদালত বসানো হয়েছে। ৩টি ভ্রমমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অনিয়মের কারণে ৩৫টি যানবাহনকে ২৮টি মামলা ও ৩৫ হাজার ২ শ’ টাকা জরিমানা করা হয়েছে।
বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম ও মোটরযান পরিদর্শক (মুন্সীগঞ্জ) মো. সাখাওয়াত হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













