মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাবনায় নকল এনার্জি ড্রিংক কারখানার সন্ধান

পাবনা পৌর সদরের শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকায় ‘ডোরা ফুড প্রোডাক্টস’ নামের একটি নকল এনার্জি ড্রিংক কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোটি টাকার নকল এনার্জি ড্রিংক, ড্রিংক তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার বীনা রানী দাশ জানান, শিবরামপুর জুবিলি ট্যাংকপাড়া এলাকার জনৈক হায়দার আলী নামে এক ব্যক্তি তার বাড়িতে ‘ডোরা ফুড প্রডাক্টস’ নামে একটি নকল এনার্জি ড্রিংক তৈরির কারখানা গড়ে তোলেন। র্দীর্ঘদিন ধরে ওই কারখানায় নাম সর্বস্ব বিভিন্ন কোম্পানির মোড়কে নকল এনার্জি ড্রিংক, সফট ড্রিংক, টেস্টি হজমী, ওরালস্যালাইন, হার্বাল সিরাপ উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে জব্দ করা হয় প্রায় কোটি টাকার নকল এনার্জি ড্রিংক ও ড্রিংকস তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল। এ সময় অনুমোদনহীন নকল এনার্জি ড্রিংক তৈরি ও বাজারজাত করার দায়ে কারখানার মালিক হায়দার আলীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী