এবার কারাগারে বিমান হামলা, নিহত ১৬


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে গতকাল শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আজ শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী দখলকৃত শহরটির কারাগারে ওই হামলায় নিহতদের মধ্যে বন্দি ও কারারক্ষী উভয়ই রয়েছে। রুশ জঙ্গি বিমান থেকেই হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটি জানায়, হামলার ধরণ, স্থান, ফ্লাইট প্যাটার্ন ও হামলার উপকরণের ওপর ভিত্তি করে এগুলো রাশিয়ার বিমান বলে মনে করা হচ্ছে।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, হামলার পর কারাগারের বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক খবরে এই গুলিতে আরো বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













