আট শিক্ষকের সংঘবদ্ধ শ্লীলতাহানির শিকার এই কিশোরী


নৃশংস বললেও কম বলা চলে। প্রায় দেড় বছর ধরে ১৩ বছরের কিশোরী শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠল আট জন শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ভারতের রাজস্থানের বিকানেরের। শেষপর্যন্ত ওই নির্যাতিতা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোচরে আসে।
জানা গেছে, ওই কিশোরী ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার অভিভাবকরা এই ঘটনায় এফআইআর দায়ের করেছেন। নির্যাতিতার অভিযোগ, আটজনের মধ্যে একজন গোটা ঘটনার ভিডিও করে রেখে দিনের পর দিন তাকে এবং অভিভাবকদের ব্ল্যাকমেল করত। এমনকী প্রাণনাশের হুমকিও দিত।
কিশোরীর আরও অভিযোগ, শিক্ষকদের নাম জানত না সে। কিন্তু তাকে ধর্ষণ করে তারা নগ্ন অবস্থায় তার ছবি তুলত বলে অভিযোগ। বাবা-মাকে কিছুদিন পর ঘটনার কথা জানায় সে। নোখা থানার সার্কেল ইনস্পেক্টর বনওয়ারি লাল জানিয়েছেন, ৩৭৬ডি ধারায় এবং পকসো আইনে মামলা রুজু হয়েছে এই ঘটনায়। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার কথা জানতে পেরে হতবাক রাজ্যের পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজেন্দ্র রাঠৌর জানিয়েছেন, নির্যাতিতার চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন তিনি। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও তিনি অবগত করেছেন বলে জানিয়েছেন।
– ইন্টারনেট
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













