বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার কি শেষ হবে ‘সত্তা’?

নানা কারণে দুই বছরের বেশি সময় ধরে আটকে আছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবির কাজ। তবে পরিচালক দাবি করছেন, ‘ছবির দু’টি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান এবং কলকাতার পাওলি দাম। মূলত তাদের শিডিউল না পাওয়ায় এই দুর্গতি।’

নির্মাতা কল্লোল বলেন, ‘শাকিবের যে সময় শিডিউল দেন, পাওলির তখন শিডিউল মেলে না। আবার পাওলি যখন শিডিউল দেন, শাকিবের শিডিউল তখন ফাঁকা থাকে না। এ কারণেই দু’বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও ছবির কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।’

এদিকে, শুক্রবার বিকেলের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন পাওলি। উদ্দেশ্য ‘সত্তা’ ছবির গানের শুটিং। মোট পাঁচ দিনের শুটিংয়ে এসেছেন তিনি। আর এবার শাকিবের শিডিউলও মিলেছে। তাই শনিবার থেকেই কক্সবাজারের সাগরপাড়ে ছবির কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে নির্মাতা কল্লোল মুঠোফোনে বলেন, ‘পাওলি পাঁচ দিনের জন্য শিডিউল দিয়েছেন। আজ বিকেলে তিনি ঢাকায় এসেছেন। এই পাঁচ দিনের মধ্যেই দু’টো গানের শুটিং বাকি আছে, সেটা শেষ করতে চাই। অন্যান্য কয়েকটি সিকোয়েন্স বাকি আছে, সেগুলোর কাজ শেষ না হলে পরে করব।’

তাহলে এবারও ‘সত্তা’র শুটিং শেষ হবে না? উত্তরে নির্মাতা বলেন, ‘ইচ্ছে তো আছে এবার শেষ করবো। দেখা যাক কী হয়!’

‘সত্তা’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম। ছবির মাধ্যমে তিনি জুটি বেঁধেছেন ঢাকাই শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শামীমা নাজনীন, রিনা খান, শিমুল খান ও ডন প্রমুখ।

সোহানী হোসেনের কাহিনি অবলম্বনে এ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, জেমস, মমতাজ, কনা, মিলা, পান্থ কানাই ও পূজা। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত