এবার চটের ব্যাগে নবজাতক উদ্ধার


নরসিংদীর শিবপুরে চটের ব্যাগে ভর্তি এক নবজাতক উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সিএন্ডবি বাড়ৈগাঁও এলাকার একটি মাঠ থেকে নবজাতকটি উদ্ধার করেন হেলেনা বেগম নামে এক নারী। পরে হাসপাতালে নেওয়া হলে নবজাতকটি মারা যায়।
পুলিশ ও নবজাতক উদ্ধারকারী হেলেনা বেগম জানান, বাড়ৈগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগম সকালে ছাগল চড়ানোর জন্য গ্রামের মাঠে গিয়ে একটি চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি ব্যাগটি খুলে ভেতরে জীবিত এক ছেলে নবজাতক দেখতে পান। পরে ওই নবজাতকটিকে বাড়িতে নিয়ে সেবা দিতে থাকেন তিনি। এক পর্যায়ে নবজাতকটি অসুস্থ হয়ে পড়লে শিবপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













