শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হিন্দুদের ওপর হামলা

এবার নাসিরনগরে প্রতিনিধিদল পাঠাবে বিএনপিও

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। শুক্রবার সকালে দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নাসিরনগর যাবেন।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে আরও আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গৌতম চক্রবর্তী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান। বাকি দুজনের নাম জানা যায়নি।

ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ তুলে গত রবিবার নাসিরনগরে ১৫টি মন্দির ও কয়েকশ হিন্দুবাড়িতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ঘটনার পর দুই/আড়াই হাজার জনকে আসামি করে দুটি মামলা করা হয়। তাণ্ডবে জড়িত সন্দেহে আটক করা হয় নয়জনকে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় ছিল। তারা তৎপর থাকলে ক্ষয়ক্ষতি কমানো যেতো। দায়িত্বে অবহেলার অভিযোগে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়।

চলতি বছরের শুরুর দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাক্ষণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দী খাঁ সঙ্গীতাঙ্গনে তাণ্ডব চালায় মাদ্রাসা ছাত্ররা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী