এবার প্রশ্নপত্রে দীপিকা পাডুকোন


পরীক্ষার প্রশ্নপত্রেও দীপিকা পাড়ুকোন! অদ্ভুত লাগলেও কথাটা কিন্তু সত্যি। ইন্ডিয়ান এয়ারফোর্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এসেছে দীপিকাকে নিয়ে একটি প্রশ্ন. সোশাল সাইটে প্রশ্নের একটি ছবিও প্রকাশ পেয়েছে। সেখানে লেখা আছে, ২০১৬ সালে দীপিকা পাড়ুকোন কোন ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন? প্রশ্নের সঙ্গে দেওয়া আছে উত্তরের অপশনও। চারটি অপশন হল- বাজিরাও মস্তানি, হ্যাপি নিউ ইয়ার, তামাশা ও পিকু।
এ বছর দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। ছবির নাম পিকু। তবে বাজিরাও মস্তানির জন্যও সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর পরীক্ষায় এই প্রশ্ন কেন এলো, সে খবর এখনও পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













