প্রেসিডেন্ট হিসেবে ১১তম ও শেষ বিদেশ সফর ওবামার


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামীকাল শুক্রবার চীন সফরে যাচ্ছেন। চলতি মেয়াদে এটি তার প্রেসিডেন্ট হিসেবে ১১তম ও শেষ বিদেশ সফর।
তিনি জি-২০ সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি লাওস সফরে যাবেন। তিনিই হবেন লাওস সফর করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট। হাঙঝুতে ওবামা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
লাওস সফরের মধ্য দিয়ে ওবামা আরেক কমিউনিস্ট রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুরু করতে যাচ্ছেন। ভিয়েতনাম যুদ্ধকালে যুক্তরাষ্ট্র লাওসে অসংখ্য বোমা বর্ষণ করে। যেসব বোমা এখনও অবিস্ফোরিত রয়েছে। দীর্ঘদিন পর দেশটির সঙ্গে সম্পর্ক পুন:প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন ওবামা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













