এবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় চাপাতির কোপে ক্ষতবিক্ষত জাকিয়া


১ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারছে না বখাটে যুবকের চাপাতির কোপে ক্ষত-বিক্ষত জাকিয়া সুলতানা।
বখাটে যুবকের চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু যন্ত্রণায় রাজধানীর পিলখানা বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের স্কুলছাত্রী জাকিয়া সুলতানা। সারা শরীরে চাপাতির ৪০টি কোপ। শরীরের সেলাই দেখে মনে হবে জোড়াতালি দিয়ে তৈরি একজন মানুষ বলে জানিয়েছেন তার বাবা।
মেয়েকে সারিয়ে তোলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। মেয়ের চিকিৎসায় ফুরিয়ে এসেছে কষ্টার্জিত অর্থ। তবু মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক অবস্থায় দেখতে চান তিনি।
দিনাজপুরের বোচাগঞ্জের মিলরোড লেবার লাইন পাড়ার বাসিন্দা ও সাতক্ষীরা জেলায় কর্মরত বিজিবি সদস্য মো. জমসেদ আলীর জ্যেষ্ঠ কন্যা জাকিয়া সুলতানা। সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের স্থায়ী নিবাস হলেও বোচাগঞ্জে ভাড়া বাসায় থাকেন জমসেদ আলীর পরিবার।
এলাকাবাসীরা জানায়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনাজপুরের বোচাগঞ্জের মো. ইব্রাহিম চৌধুরী নামে এক বখাটে ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার মিলরোড লেবার লাইন পাড়ায় স্কুলছাত্রীর বাড়িতে প্রবেশ করে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে ওই দিন দুপুরে উপজেলার ছটকুর মোড় এলাকা থেকে বখাটেকে গ্রেফতার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













