বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করলো ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যার রেশ না কাটতেই খুলনার পাইকগাছায় এবার আরেক সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম করেছেন ছাত্রলীগের নেতারা।

সোমবার দুপুরে পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক আ. রাজ্জাক রাজের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। এরপর ঢাকায় নেয়ার পথে যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে সকালে পাইকগাছা উপজেলা সদরে মফস্বল সাংবাদিক ফোরাম প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশ থেকে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্রের প্রতিনিধি আ. রাজ্জাক রাজ।

বেলা ২টার দিকে উপজেলার রামনগর মানিকতলা বাজার সংলগ্ন এলাকায় আসলে কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মধু হালদারের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্মরত চিকিৎসক শাকিল মেহেদী রেজা জানান, অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম আজিজুর রহমান জানান, সাংবাদিক রাজ্জাকের ওপর হালার ঘটনা দুঃখজনক। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পূর্বশত্রুতার জেরে মধু হালদারের নেতৃত্বে রাজ্জাকের ওপর হামলা করা হয়। আহত রাজ্জাককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনও কেউ এই বিষয়ে মামলা দিতে আসেনি। মামলা দেয়া হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী