এমপি লিটনের জামিন আবেদন, শুনানি ২৫ অক্টোবর
শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা ও বাড়ি ভাংচুর-লুটপাটের মামলায় জামিনের জন্য আজ আদালতে আবেদন করা হয়। আদালত আগামী ২৫ অক্টোবর শুনানির দিন ধার্য করে। এমপি লিটনের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বাবু আজ বুধবার গণমাধ্যমকে এ কথা জানান।
তিনি আরও জানান, দুই মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন জামিন আবেদন করেছেন। শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গাইবান্ধাস্থ সুন্দরগঞ্জ আমলী আদালতের বিচারক গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোঃ মইনুল হাসান ইউসুফ এই দিন ধার্য করেন।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত হয় নয় বছরের শিশু সৌরভ। সৌরভের পায়ে তিনটি গুলি বিদ্ধ হয়। পরদিন এমপি লিটনকে একমাত্র আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। গত ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মণ্ডল।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শিশু সৌরভের ক্ষতস্থানের ব্যান্ডেজ গত ১৮ অক্টোবর খুলে দেয়া হলেও সে এখনো একা হাঁটতে পারছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













