বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওষুধের বিনিময়ে আসছে ফেনসিডিল

রাজশাহী: এপার থেকে পাচার হচ্ছে ওষুধ আর ওপার থেকে আসছে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। চোরাকারকারিরা এভাবেই দেশের সম্পদ বাইরে পাচার করে মাদক ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন অঞ্চলে।

মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমানে সরকারি ওষুধসহ এক ব্যক্তি র‌্যাবের হাতে আটকের পরে এমন তথ্যই উঠে এসেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার পিরোজপুর গ্রামের বদরুল আলমের ছেলে কায়সার হোসেন টিটুর (২৭) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আট হাজার পিস সরকারি ওষুধ ক্লক্সাসিলিন, ওমিপ্রাজল আট হাজার ৬৫০ পিস এবং এমোক্সিসিলিন সিরাপ ১১৫ বোতলসহ টিটুকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিটু দীর্ঘদিন ধরে সরকারি ওষুধ চুরি করে বিভিন্ন ওষুধের দোকানে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান। স্থানীয় বাজারে বিক্রির জন্য তারা ওষুধের গায়ে থাকা ‘বিক্রয় দণ্ডনীয় অপরাধ’ লেখাটি ঘষে উঠিয়ে ফেলে বিভিন্ন ফার্মেসিতে বিক্রি করে থাকে। শুধু তাই নয় এ ধরনের বড় ওষুধের চালান তারা ভারতে পাচার করে থাকে। ওষুধের বিনিময়ে তারা ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসেন।

তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সে ব্যাপারে এখনও মুখ খোলেননি টিটু। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ