গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রাম : নগরীর কোতয়ালী থানার বাটাগলি এলাকায় ইয়াসমিন আক্তার(৩২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের উদ্ধার করেছে।
নিহত ইয়াসমিন হাটহাজারী থানার কুয়াইশ বুড়িশ্চর এলাকার বাসিন্দা মো.সেলিমের স্ত্রী। তিনি স্বামীর সাথে বাটাগলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া ইয়াসমিনের স্বামী সেলিমের পরিবারের বরাত দিয়ে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে আত্মহত্যা করেছেন ইয়াসমিন। সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগচোরে নিজ রুমের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।’
পরে পুলিশ এসে ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













