ওয়াঘা সীমান্তে ফের উত্তেজনা, কাঠগড়ায় আবার একদল পাকিস্তানি


অহেতুক সংঘর্ষ সংঘর্ষ খেলার পরিণাম কী হয় তা ভালমতোই বুঝেছে পাকিস্তান। কিন্তু, তা সত্ত্বেও এই অভ্যাস যে পরিত্যাগ করতে তারা ইচ্ছুক নন তা ওয়াঘার ঘটনা বুঝিয়ে দিল।
উরি-সন্ত্রাসের প্রতিবাদে ভারতীয় সেনারা ওয়াঘায় ‘রিট্রিট সেরিমোনি’ বাতিল করেছিল। সেদিনকার সেই ঘটনার পর ফের স্বাভাবিক হয়েছে ওয়াঘা সীমান্তে ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে চলা রোজকার ‘রিট্রিট সেরিমোনি’। এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন ওয়াঘা সীমান্তের দু’পাশে।
ওয়াঘায় দু’দেশের তরফেই সবসময়ে চেষ্টা চলে শান্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। সীমান্তে হাজারো টেনশন থাকলেও তার ছাপ ওয়াঘা খুব একটা পাওয়া যায় না। কিন্তু, এমন এক শান্ত পরিবেশকে অশান্ত করার অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে।
রবিবার বিকেলে ওয়াঘায় ‘রিট্রিট সেরিমোনি’ চলাকালীন ভারতীয় সেনাদের নিশানা করে সমানে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পাকিস্তানের দিকে গ্যালারিতে বসা কিছু সংখ্যক পাকিস্তানি এই কাজ করে বলে পাক রেঞ্জার্সের কাছে অভিযোগ জানিয়েছে বিএসএফ। পাথরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক জনের ছোটখাটো আঘাতও লেগেছে। এমনকী, পাকিস্তানের দিক থেকে ভারত বিরোধী স্লোগানও উড়ে আসে। যদিও, ভারতের তরফে থাকা দর্শকরা প্ররোচনায় পা দেননি। পাকিস্তানি রেঞ্জার্স পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই মনে করছে বিএসএফ। তাঁদের অভিযোগ, ভারত বিরোধী স্লোগান বন্ধ করার চেষ্টা তো করাই হয়নি, এমনকী, পাথর ছোঁড়া বন্ধ করতেও পাকিস্তানি দর্শকদের কাছে আবেদন রাখেনি পাক রেঞ্জার্স। ঘটনার পর পাক রেঞ্জার্সের সঙ্গে একটি ফ্ল্যাগ মিটিংও হয় বলে জানিয়েছে বিএসএফ। ওয়াঘার ঘটনার খবর প্রতিরক্ষা মন্ত্রকেও পৌঁছেছে। বিষয়টি মন্ত্রকের তরফে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













