চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে শুভ সরদার সাগর (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর আকবর শাহ হাউজিং সোসাইটির পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহৃ রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শরীফুল জানান, নিহত শুভকে রোববার দিবাগত রাত ১১টার দিকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর বাসায় ফেরেনি শুভ। সকালে বাড়ির পাশে শুভর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তিনি বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তিন মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুভ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো অজানা।
এই সংক্রান্ত আরো সংবাদ


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন


পাল্টাপাল্টি অবস্থানে ছাত্রলীগ চবিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক আমীর উদ্দিনকে অপসারণ ও লাঞ্ছনার বিষয়েবিস্তারিত পড়ুন


ঋণের বোঝা নিয়ে দম্পতির ‘আত্মহত্যা’
মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রীবিস্তারিত পড়ুন













