শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলকাতা-খুলনা রেল যোগাযোগে সম্ভাব্যতা যাচাই শুরু

বাংলাদেশের সঙ্গে রেলপথে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে পেট্রাপোল-বেনাপোল রেলরুট হয়ে দুই কলকাতা-খুলনার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।

সোমবার দুপুরে শিয়ালদহ ডিভিশন ম্যানেজার (ডিআরএম) বাসুদেব পান্ডার নেতৃত্বে ভারতীয় রেলওয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসেন।

পরে প্রতিনিধিদলটি পেট্রাপোল সীমান্তের কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন।

কবে এ রুটে দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ শুরু হতে পারে এমন প্রশ্নের জবাবে বাসুদেব পান্ডা বলেন, ‘এটা দুই দেশের সরকারের বিষয়। এর সঙ্গে সীমান্ত সংশ্লিষ্ট বিভাগগুলোও জড়িত।’

সম্প্রতি ভারতের পূর্ব রেলের মুখপাত্র আর এন মহাপাত্র বলেছেন, নদীয়ার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্ত দিয়ে মৈত্রী এক্সপ্রেসের সফল সূচনার পর এবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়েও ট্রেন চালুর চিন্তাভাবনা চলছে।

১৯৪৭ সালের আগে শিয়ালদহ থেকে খুলনা ও যশোর পর্যন্ত নিয়মিত একটি যাত্রীবাহী ট্রেন চলাচল করত। দেশভাগের পর ওই ট্রেনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে একই রুট দিয়ে মালগাড়ি চলাচল করছে। এর সূত্র ধরেই কলকাতা-খুলনা রুটে আবারও যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্যোগ নেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে