কাউন্সিল বাধাগ্রস্ত করতেই খালেদা জিয়ার নামে মামলা


বিএনপির কাউন্সিলকে বাধাগ্রস্ত করতেই সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ব্যস্ত রাখছে বলে অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ বুধবার রাজধানীতে জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশে নোমান এ অভিযোগ করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, কাউন্সিলের মাধ্যমে সারা দেশে বিএনপি যখন দলকে আরো সুসংগঠিত করতে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ক্ষমতাসীনরা তা বাধাগ্রস্ত করতে মামলা হামলার পথ বেছে নিয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, যত দিন পর্যন্ত এ সরকার ক্ষমতায় থাকবে তত দিনই জেল জুলুম, দুর্নীতি আর হামলা মামলা অব্যাহত থাকবে। তাই এ সরকারকে ক্ষমতা ছাড়া করতে দল-মতের ঊর্ধ্বে উঠে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













