ছেলে সন্তানের জন্ম দিলেন প্রকাশ রাজ


তামিল, তেলেগু, মালায়লাম, কণ্ণড় এবং হিন্দি ভাষার সিনেমায় হার্ট কাঁপানো এন্টাগনিস্ট চরিত্র দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা অভিনেতার নাম প্রকাশ রাজ। ‘সিংহাম’ খ্যাত ভিলেন চরিত্রে অভিনয় করা এই তারকা অভিনেতা আজকে ছেলে সন্তানের বাবা হলেন। আর বাবা হওয়ার মত আনন্দ সংবাদ জানিয়ে তিনি তার ভক্ত অনুরাগীদের উদ্দেশে টুইটও করেন!
জানা গেছে, আজ সকালে ছেলে সন্তান জন্ম হওয়ার খবর পান অভিনেতা প্রকাশ রাজ। আর তখনই টুইটে তিনি সবাইকে ছেলে হওয়ার আনন্দ সংবাদটি জানান। টুইটে প্রকাশ লিখেন, আমি এবং আমার স্ত্রী পনি আপনাদের একটি আনন্দ সংবাদ জানাতে চাই। হ্যাঁ, আজকেই আমাদের ঘরে ফুটফুটে এক ছেলে সন্তানের আগমন ঘটলো। তার জন্য সবাই আশির্বাদ জানাবেন।
উল্লেখ্য, প্রকাশ রাজ ১৯৯৪ সালে অভিনেত্রী ললিতা কুমারিকে বিয়ে করেছিলেন। এই দম্পতির ঘরে সেসময় দুই মেয়ে মেঘনা ও পূজা এবং একমাত্র ছেলে সিধুর জন্ম হয়। ২০০৯ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ২০১০ সালের ২৪ আগস্ট কোরিওগ্রাফার পনি ভার্মাকে বিয়ে করেন প্রকাশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













