বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারখানা খুলে দেয়ার দাবি টাম্পাকো শ্রমিকদের

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় আগুনের ঘটনায় মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, কারখানা খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কারখানার কর্মকর্তা কর্মচারীরা।

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ঘণ্টাব্যাপী টঙ্গীর স্টেশন রোডের রেলগেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক কর্মচারীরা টাম্পাকোতে আগুনের ঘটনার পর কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ ৮ম দিনের মতো অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই উদ্ধার অভিযার পরিচালনা করছেন। জেলা প্রশাসনের তালিকাভুক্ত ১০ নিখোঁজ শ্রমিক ছাড়াও অজ্ঞাত কেউ থাকলেও তাদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বসে যাওয়া ভবনের জঞ্জাল ড্রাম ট্রাক দিয়ে অন্যত্র সরানো হচ্ছে। তবে ভবনের ভেতরে থাকা রাসায়নিক বিস্ফোরণের আশঙ্কায় সতর্ক হয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।

গত ১০ সেপ্টেম্বর শনিবার সকালে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সাংসদ মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে গেলে চারটি ভবনের তিনটি ধসে পড়ে। এতে এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৫ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি