কাশ্মিরে আবারো সংঘর্ষ, পাকিস্তানী সৈন্যের গুলিতে কিশোরী নিহত


আজ মঙ্গলবার সকালে কাশ্মিরের রামগড় এলাকার জের্দা গ্রামে পাকিস্তান অকারণে গুলি চালিয়ে এক কিশোরীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে ভারতের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনী আরো জানায়, পাকিস্তান সীমান্ত থেকে ছোড়া গুলিতে জম্মু-কাশ্মিরের পিন্ডি গ্রামে আরো ৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন।
যুদ্ধবিরতির ঘোষণা অমান্য করে পাকিস্তান রামগড়ের সাম্বা, নৌশেরা এবং রাজৌরি এলাকায় গুলি চালানো শুরু করে। এর প্রতিউত্তরে মঙ্গলবার সকাল থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ‘বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)’ গুলি বিনিময় শুরু করে।
ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মানিশ মেহতা বলেন, নওশের সেক্টরে থেমে থেমে গুলি চলছে। এ ছাড়াও এর সম্মুখভাগে ভারি মর্টার হামলা চালানো হচ্ছে। আর তার প্রতি উত্তর দিচ্ছে ভারত। সোমবার ভারতের একটি সীমান্ত চৌকি লক্ষ্য করে পাকিস্তান হামলা চালালে একজন সৈন্য নিহত এবং এক নারী আহত সহ আরো বেশ কয়েকজন আহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













