নাম বদলে নাচের প্রতিযোগিতায় রাশিয়ার প্রেসিডেন্টের কন্যা


ক্যাটরিনা তিখোনোভাকে কয়েক ফুট ওপরে বাতাসে ছুঁড়ে মারার সাহস কার আছে। হয় কোনো গ্রিজলি ভালুকের সঙ্গে লড়াই বাঁধলে এমনটা হতে পারে। কিংবা এমন কেউ কাজটা করতে পারেন যিনি কিনা নির্বোধ। হাজার হলেও তিনি ভ্লাদিমির পুতিনের মেয়ে। অবশ্য দিমিত্রি অ্যালেকসিভ যখন কাজটি করলেন, তখন তার মনে কোনো ভয় কাজ করেনি। কারণ পুতিনের কন্যা তার নাচের সঙ্গিনী হয়েছেন।
তিখোনোভা ছিল ক্যাটরিনার নানীর ডাকনাম। গত বছর সাংবাদিকরা এ তথ্যটি প্রকাশ করেন। রাশিয়ার প্রেসিডেন্টের শাশুড়ির নামটি প্রকাশের পর ক্যাটরিনাকে চিনতে পারছে মানুষ। অবশ্য পরিচয় গোপন করেই নাচের এই প্রতিযোগিতায় নাম লিখেছেন ক্যাটরিনা। নামটাকে ছদ্মবেশী করতে নানীর নাম জুড়ে দিয়েছেন।
পুতিনকে প্রশ্ন করা হয়েছিল, এটা তারই মেয়ে কিনা? কিন্তু পারিবারিক তথ্য ব্যক্তিগত গোপনীয় অংশ বলেই জবাব দিয়েছেন প্রেসিডেন্ট।
অ্যাক্রোব্যাটিক রক এন রোল নামের এক টুর্নামেন্টে যোগ দিয়েছেন পুতিন তনয়া। এটি ছেলে-মেয়ের জোড়া নৃত্য যেভাবে দারুণ প্রাণশক্তি আর দৃষ্টিনন্দন অ্যাক্রোব্যাটিক মুভমেন্ট প্রদর্শন করা হয়। সম্প্রতি রাশিয়ার টিভি রেইন তিখোনোভা এবং অ্যালেকসিভের দ্বৈত নৃত্যের দুটো ভিডিও ক্লিপ প্রকাশ করে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তিখোনোভা বিয়ে করেছেন কিরিল শামালভকে। কিরিল পুতিনের এক পুরনো বন্ধুর ছেলে। ২০১৩ সালে দারুণ গোপনীয়তার মধ্যে তাদের বিয়ে হয়। তখন থেকেই শামালভ রাষ্ট্র নিয়ন্ত্রিত বিভিন্ন কম্পানির সঙ্গে কাজ করে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়েছেন। সূত্র : গার্ডিয়ান
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













