বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাশ্মিরে নতুন সংঘর্ষে নিহত ১১

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তে লাইন অব কন্ট্রোলের কাছে দু’টি অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

একই দিনে সেনা সদস্য ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে দু’টি স্থানে সংঘর্ষে এক সেনা সদস্যসহ ১১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার জম্মু কাশ্মিরের উরি শহরের লাচিপুরায় ১০ জঙ্গি নিহত হয়েছে, নাওগামে নিহত হয়েছে এক ভারতীয় সেনা।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোববার যে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা হয়েছিল তার কাছাকাছি এলাকাতেই নতুন সংঘর্ষে ১০ জন মারা গেছে।

দিনের শুরুতে উরি সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি করে পাকিস্তান সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল রাজেশ কালিয়া জানান, সন্দেহভাজন বিদ্রোহীদের দু’টি বড় দল ভারতীয় কাশ্মিরে ঢোকার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

মাত্র দু’দিন আগেই উরি ক্যান্টনমেন্টে সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়।

রোববারের উরি হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে, তবে ভারত বলেছে তাদের দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে।

চলমান অস্থিরতার কারণে জম্মু কাশ্মিরে কারফিউ চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প