বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

টাম্পাকো দুর্ঘটনা : মৃতের সংখ্যা বেড়ে ৩৫

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসেন আহমেদ রাসেল (২৬)।

গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরো ১১ জন।

নিহত রাসেল সিলেটের গোলাপগঞ্জ থানার ঘাঘুয়া গ্রামের হাসান আলীর ছেলে। দুর্ঘটনার দিন গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি অচেতন অবস্থায় ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আর তাঁর জ্ঞান ফেরেনি বলে জানান মো. মাহবুবুর রহমান। তিনি জানান, রাসেলের শরীরের ৭০ শতাংশের বেশি দগ্ধ হয়েছিল। গত রাতেই স্বজনরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় তাঁর বাবার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

গত ১০ সেপ্টেম্বর সকালে টঙ্গীর বিসিক শিল্পনগরীতে গ্যাস সঞ্চালন লাইনে অগ্নিবিস্ফোরণের ঘটনায় টাম্পাকো ফয়েলস কারখানা বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ১২তম দিনে আজো ওই কারখানায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর কর্মীরা।

টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। কারখানার মালিকসহ আটজনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের। পরে গত শনিবার রাতে কারখানার মালিকসহ ১০ জনকে আসামি করে দ্বিতীয় মামলাটি দায়ের করে টঙ্গী থানা পুলিশ। এ মামলার বাদী হয়েছেন টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ