কাশ্মিরে সেনাক্যাম্পে হামলা, নিহত পাঁচ


ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপয়ারায় লাইন অব কন্ট্রোল (এলওসি) বা নিয়ন্ত্রণরেখার কাছে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত হয়েছেন দুই হামলাকারীও।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভোর ৪টার দিকে সন্ত্রাসীরা ক্যাম্পে ভেতরে ঢোকার চেষ্টা শুরু করে। প্রায় চার ঘণ্টা সেনাবাহিনীর সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ চলে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ধরন দেখে মনে করা হচ্ছে তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।
অনুসন্ধানের কাজ এখনো অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ক্যাম্পটি একটি আর্টিলারি বেস বলেও জানানো হয়।
গত বছর পাকিস্তান থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের হামলায় উরির সেনা ক্যাম্পে ১৯ জন সেনা নিহত হয়েছিলেন। ওই হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













