বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টা

তুরস্কে ৯ হাজার পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আমেরিকায় বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কের ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার ৯ মাস পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষে থেকে জানানো হয়েছে। খবর বিবিসির।

গত বছরের জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করেন একদন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এই ঘটনাকে ষড়যন্ত্র উল্লেখ করে ফেতুল্লাহ গুলেনকে দোষারোপ করে তুরস্ক সরকার। যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন গুলেন।

এর আগে, গুলেন সমর্থকদের বিরুদ্ধে সর্বশেষ অভিযানে এক হাজারেরও বেশি লোককে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসব্যাপী চলা এই অভিযানকে দেশের অন্যতম বড় অভিযান বলে উল্লেখ করেছে বিবিসি।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোলু বলেন, ‘সিক্রেট ইমাম’ নামের এই অভিযানের মাধ্যমে গুলেন নেটওয়ার্কের সদস্যদের চিহ্নিত করে আমাদের পুলিশ বাহিনী থেকে তাদের ছেঁটে ফেলা হবে। ইতোমধ্যে বেশিরভাগ ‘সিক্রেট ইমাম’কে ইতোমধ্যে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত থাকার কথাও জানান তিনি।

গত বছরের ১৫ জুলাই সেনাবাহিনীর নেতৃত্বে অভ্যুত্থানের চেষ্টা হয়। এরপর এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪০ হাজার মানুষকে আটক করা হয় এবং এক লাখ ২০ হাজার বরখাস্ত করা হয়। যাদের মধ্যে ছিলেন সেনা, পুলিশ, শিক্ষক ও সরকারি কর্মকর্তা, তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প