কাশ্মীরে বন্ধ করা হয়েছে সংবাদপত্র


কাশ্মীরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থায় এবার বন্ধ করা হলো একাধিক সংবাদপত্র। শনিবার মধ্যরাতে কাশ্মীরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক উর্দু ও ইংরেজি সংবাদপত্র জব্দ করে পুলিশ। এরপরই দেশটিতে সবধরণের সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয় জম্মু-কাশ্মীর পুলিশ।
পুলিশ জানিয়েছে, শ্রীনগরের র্যানগ্রেথ ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে প্রথমে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এরপর কাশ্মীরের স্থানীয় পত্রিকা ‘গ্রেটার কাশ্মীর’ এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন এখনও খোলা রয়েছে। সেখানে জানানো হয় যে, তাদের প্রকাশনা বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়া বাজেয়াপ্ত করা হয় ‘গ্রেটার কাশ্মীর’ সংবাদপত্রের কয়েকটি প্লেট ও ‘কাশ্মীর উজমা’ নামক পত্রিকার পঞ্চাশ হাজার কপি।
জম্মু-কাশ্মীরের দশটি জেলায় এখনও জারি রয়েছে কারফিউ। আট দিনেও কাটেনি অচলাবস্থা। নিহত নেতা বুরহানের জন্মস্থান ত্রাল এখনও উত্তাল। প্রতিদিনই সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে জনগণ। এছাড়াও কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে কারফিউ ভেঙে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় স্থানীয় জনতাদের। এমন অবস্থায় দূর-দূরান্তের গ্রামেও কারফিউ জারি করা হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে টেলি যোগাযোগ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













