শাহজাদপুরে মাঝিকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে আব্দুস সালাম সরকার (৫২) নামে এক নৌকার মাঝিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা বিলের মধ্যে এ ঘটনা ঘটে। রোববার (১৭ জুলাই) ভোরে মাঝির লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর অবস্থায় মাঝির ছেলে রঞ্জু সরকারকে (২০) উদ্ধার করে পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুস সালাম উপজেলার রতনকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, শনিবার রাতে রাউতারা বিলের মধ্য দিয়ে সালাম তার ছেলেসহ নৌকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর একটি নৌকা নিয়ে কয়েক দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে দুজনকেই বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। এতে রাতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। গুরুতর আহত ছেলে রঞ্জু সরকার কোনো মতে ডাঙ্গায় উঠে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী নিহতের লাশ ডাঙ্গায় এনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভোরে লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এ ঘটনার সাথে কারা জড়িত এখনো জানা যায়নি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













