কিশোরগঞ্জের জঙ্গল থেকে নান্দাইলের অটো-চালকের লাশ উদ্ধার


নান্দাইল উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের পালাহার গ্রামের আব্দুল হান্নানের ছেলে মেনু মিয়া (১৬) অটো-চালক। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মুশুলী বাজার থেকে যাত্রী নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর নিখোঁজ হয়।
শুত্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ রশিদাবাদ গ্রামের গজারবাড়ী এলাকার পাকা রাস্তার পাশে একটি জঙ্গল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। পরে তার পরিবার ও স্বজনরা খবর পেয়ে শুক্রবার কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা লাশ শনাক্ত করেন। এসময় স্বজনরা জানান, যাত্রী বেশী দৃর্বৃত্তরাই তাকে খুন করে তার লাশ জঙ্গলে পেলে রেখে যায়।
এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে পালাহার গ্রামের রুহুল আমিন, পিতা শাহজাহান নামে একজনকে পুলিশ আটক করেছে। ছিনতাইকৃত অটো-রিকশাটি তাড়াইল উপজেলায় পুরুরা বাজার এলাকা থেকে পাওয়া গেছে বলে মেনু মিয়ার পরিবার সূত্রে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













