কুনিও হত্যা মামলায় বিএনপি নেতার জামিন


রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলা গ্রেফতার বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ তাকে এক মাসের অন্তবর্তীকালীন জামিন দেন। রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড. আব্দুল মালেক জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও। এ ঘটনায় ওই দিন বিকেলে পুলিশের পরিচয়ে সাদাপোশাকে বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব ও কুনিও’র ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবীর হীরাসহ ব্রাক ব্যাংকের দুই কর্মকর্তা এবং জেএমবির অঞ্চলিক কমান্ডারসহ বিভিন্ন সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন













