কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
কুমিল্লার দাউদকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার রাউতারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৭) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগরে আব্দুছ ছাত্তারের ছেলে মোহাম্মদ আলী (২৫)।
তারা দুইজনেই সামিট গ্রুপের কর্মচারী। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি থানা পুলিশে ওসি আব্দুস ছালাম জানান, দাউদকান্দি উপজেলার লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতের খুঁটিতে সামিট গ্রুপ কোম্পানির ফাইভার অপটিকের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন













