কুড়িগ্রামে চিরনিদ্রায় সৈয়দ শামসুল হক


সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছানুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজে মসজিদের দক্ষিণ পাশে তাঁকে দাফন করা হয়।
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে সৈয়দ হকের মরদেহবাহী হেলিকপ্টারটি কলেজ মাঠে অবতরণ করে। পরে নির্ধারিত মঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করে।
পরে কলেজ মাঠে ৪টা ১০ মিনিটে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। ৪টা ৪৫ মিনিটে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ সময় সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মো. জাফর আলী, পৌরসভার মেয়র আবদুল জলিলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সৈয়দ শামসুল হক গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













