কুয়াশায় গাড়ির গতিসীমা ৫০ কিলোমিটারের বেশি নয়


কুয়াশার কারণে দেশের সড়ক-মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৫০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বেশি গতিতে গাড়ি চালালে চালকদের শাস্তির মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, কুয়াশায় দুর্ঘটনারোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রয়োজনে গাড়ি চলাচল বন্ধ রাখাও হতে পারে।
নির্ধারিত গতিসীমার ওপরে গাড়ি চালালে কি শাস্তি দেওয়া হবে তা তাৎক্ষনিক জানানো হয়নি।
ওবায়দুল কাদের বলেন, কুয়াশার সময় সড়ক-মহাসড়কে গাড়ি চালানোয় সতর্কতা জরুরি। এসময় গাড়ি চালানোর জন্য ‘ফগ লাইট’ জ্বালানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে যান চলাচল বন্ধ রাখাও হতে পারে।
মন্ত্রী বলেন, চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকা সিটি দক্ষিণের মেয়র সাঈদ খোকন, কলামিস্ট আবুল মাকসুদ, নিসচার সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাস মালিক সমিতির একাংশের নেতা মোহাম্মদ ওসমান ও সোহেলসহ বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশসহ কাউন্সিলের সদস্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













