বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রেমিক কতৃক ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে কিশোরী!

নওগাঁর মান্দায় রেজানুর রহমান জাকির (১৮) নামের এক কথিত কিশোর প্রেমিক কতৃক ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে স্কুলছাত্রী এক কিশোরী। ধর্ষিতা কিশোরী বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামে গত সোমবার রাতে।

ধর্ষিতা কিশোরীর পিতা আনোয়ার হোসেন ধর্ষক জাকিরের সাথে তার মেয়ের পুর্ব সম্পর্কের কথা স্বীকার করে জানান, ঘটনার দিন তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। তার এ অনুপস্থিতির সুযোগে সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালেয়র দশম শ্রেণীর ছাত্র ও পরানপুর ইউনিয়নের পরানপ্রর গ্রামের আব্দুল গফুর সোনারের ছেলে রেজানুর রহমান জাকির তার মেয়েকে জোরপুর্বক ধর্ষণ করে ।

পূর্ব সম্পর্কের জের ধরে ঘটনার দিন বিকেল ৪টার দিকে ধর্ষক জাকির মুঠোফোনে তার মেয়েকে বাড়ির পার্শ্বের এক ইপিল ইপিল এর বাগানে ডেকে নিয়ে আসে এরপর অনিচ্ছা সত্ত্বেও তার মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর প্রতিবেশীর কাছে সংবাদ পেয়ে প্রতিবেশীদের সহায়তায় মেয়েকে নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা ।

এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মঙ্গলবার সকালে রেজানুর রহমান জাকিরের বিরুদ্ধে মান্দা থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান,ধষর্ণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার পর উপ-পরিদর্শক এমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছেন। ধষর্ণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলেও তিনি জানান। ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে গ্রেফতারে জোর প্রচেষ্ঠা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী