সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কোনো ভাইয়ের রাজনীতি চলবে না, ছাত্রদলকে ফখরুল

ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগঠনটির নেতাকর্মীদের ছাত্রদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, ‘কোনো ভাই বা ভাইয়ের রাজনীতি প্রতিষ্ঠিত করার রাজনীতি ছাত্রদলে চলবে না।’

রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যারা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারা বেশিরভাগই ছাত্রদলের নেতা। ভবিষ্যতে এরাই দলের কর্ণধার হিসেবে আবির্ভূত হবেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস, অত্যন্ত গৌরবময় ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন, নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ বাংলাদেশের সব আন্দোলনেই ছিল ছাত্রদের গৌরবময় ভূমিকা।’

ছাত্রদলের ত্যাগ বৃথা যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সম্প্রতি বিভিন্ন আন্দোলনে অনেক ছাত্রনেতা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, কারাবরণ করেছেন। তাদের এ ত্যাগ বৃথা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজে এ ছাত্রনেতাদের সম্পৃক্ত করা হবে।’

দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো কিছু আর অবশিষ্ট নেই। খালেদা জিয়ার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াতে হবে। দেশকে বাঁচাতে হবে। দেশ নিয়ে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে হবে।’

জাতীয় পার্টির চেয়ার‌ম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করে ফখরুল বলেন, ‘জাতীয় পার্টির সমাবেশ ছিল আজ। সেখানে হুসেইন মুহম্মদ এরশাদ বক্তব্য দিয়েছেন। তিনি আরও বাঁচতে চান। এজন্য তাকে রাষ্ট্রপতি বানাতে হবে, প্রধানমন্ত্রী বানাতে হবে। নইলে তিনি বাঁচবেন না।’ তিনি বলেন, ‘এই ধরনের একজন লোককে দূত বানিয়েছেন শেখ হাসিনা। তার দলকে বিরোধীদলের মযার্দা দিয়েছেন। তার ওপর আস্থা রেখেছেন তিনি (হাসিনা)। কিন্তু জনগণের আস্থা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও অত্যাচারী সরকারের পতন হোক। ২০১৭ সাল হোক জনগণের।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী