বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণঃরুদ্ধারে মহিলা দলকে প্রস্তুত থাকতে হবেঃ ফখরুল

বিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত মহিলা দল কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা’র পক্ষ থেকে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মির্জা আলমগীর আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণঃরুদ্ধার ও মানুষের বাক স্বাধীনতা এবং মৌলিক অধিকার আদায়ের আন্দোলনকে জোরালো করতে মহিলা দলকে সবসময় দৃঢ় মনোবল নিয়ে প্রস্তুত থাকতে হবে।

মহিলা দলের নবগঠিত কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা’র পক্ষ থেকে মহাসচিবকে শুভেচ্ছা জানানো উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। পুরুষের চাইতে নারী ভোটার সংখ্যাও বেশি। কাজেই জাতীয়তাবাদী মহিলা দলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

জাতীয়তাবাদী মহিলা দলের সভায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল এ কথা বলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সারা দেশে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে একযোগে কাজ করে যেতে হবে।

এ ছাড়া ঢাকা মহানগর মহিলা দলের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে ও মহল্লায় মহল্লায় সংগঠনকে শক্তিশালী করতে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহিদুল্লাহ, মহিলা দল নেত্রী মির্জা খুশী, সাবেক এমপি ও মহিলা দল নেত্রী রোকেয়া আহমেদ লাকী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপু রায় চৌধুরী, ঢাকা মহানগর মহিলা দল দক্ষিণ শাখার সভাপতি রাজিয়া আলিম, উত্তর শাখার সভাপতি পেয়ারা মোস্তফা, সাধারণ সম্পাদক আমিনা খাতুন, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক শামসুন নাহার ভূঁইয়া প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী