সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অর্পিতা এখন মিয়া বাড়ির কন্যা

অবশেষে ঠিকানা পেলো সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার কুড়িয়ে পাওয়া সেই শিশুকন্যা অর্পিতা। শনিবার সন্ধ্যায় শিশুটিকে আনুষ্ঠানিভাবে তার নতুন বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত মঙ্গলবার কে বা কারা পলিথিনে মুড়িয়ে বাচ্চাটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। কান্নার শব্দ শুনে পথচারীদের দৃষ্টিতে আসে শিশুটি। পথচারীরা থানায় খবর দিলে পাটকেলঘাটা থানা পুলিশের ওসি মহিবুল নিজেই বাচ্চাটিকে উদ্ধার করে পাশের লোকনাথ নার্সিং হোমে ভর্তি করেন।

শিশুটির সার্বিক দেখাশুনা করেন ওসি নিজেই। প্রথম দিনেই ওসি মহিবুল ইসলাম বাচ্চাটির খাওয়ার জন্য দুধ কিনে দেন। প্রতিদিন শত ব্যস্ততার মাঝে একবার ক্লিনিকে গিয়ে খোঁজখবর নিচ্ছেন শিশুটির।

মঙ্গলবার রাতেই পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানিয়েছিলেন, শিশুটি আমার তত্ত্বাবধানে রয়েছে। যতদিন উপযুক্ত কাউকে না পাই ততদিন এই নার্সিং হোমে রেখেই শিশুটিকে লালন পালন করা হবে। শিশুটি ভালো থাকবে এমন কাউকে পেলে তার দায়িত্বে তুলে দেয়া হবে শিশুটি।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয় । বিভিন্ন স্থান থেকে পাটকেলঘাটা থানার ওসির সঙ্গে যোগাযোগ করেন অনেকে।

শিশুটিকে হস্তান্তর করার পর ওসি মহিবুল ইসলাম জানান, সংবাদটি অনলাইনে প্রকাশিত হওয়ার পর অনেকেই শিশুটির দায়িত্ব নেয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন কলেজের গণিত বিভাগের প্রভাষক মেরী খানম। যিনি গণিতে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তার বাবা ডাক্তার, নানাও ডাক্তার। তার স্বামী ইয়াহিয়া নূর তুহিন ১০ বছর আমেরিকায় ছিলেন।

বর্তমানে সাংবাদিক, গীতিকার ও সুরকার। এই দম্পত্তির কোনো সন্তান নেই। আমার মনে হয়েছে এখানে থাকলে শিশুটি ভালো থাকবে। যার জন্য তাদের দায়িত্বে শিশুটিকে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, যে দম্পত্তিকে শিশুটি দেয়া হলো তারা গোপালগঞ্জ শহরের মিয়া বাড়ি পরিবারের। ২৬১নং বাসার মালিক।

শিশুটিকে নেয়ার পর ইয়াহিয়া নূর তুহিন ও তার স্ত্রী মেরী খানম বলেন, আমাদের কোনো সন্তান নেই। আমাদের মেয়ের মতোই বড় হবে অর্পিতা।

শিশুটি হস্তান্তরের সময় পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম, তার সহধর্মিণী ফাতেমাতুজ্জোহারা, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, সাংবাদিক মাসুদ রানা, এসআই বুলবুল, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জাগো নিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত