সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদা জিয়ার স্থানে খালেদা, তারেকের স্থানেও তারেক

আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ট জাতীয় কাউন্সিল। এ কাউন্সিলে দলের চেয়ারপারসন হিসেবে বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানই নির্বাচিত হতে যাচ্ছেন। কাউন্সিলকে সামনে রেখে ইতোমধ্যে চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

অন্যদিকে বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তারেক রহমানের এজেন্ট ও বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান।

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার সময় বেধে দেয়া হয়। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। ফলে দলের চেয়ারপারসন হিসেবে বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানই নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করার নির্ধারিত সময় শেষে রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়নপত্র নেননি।

এদিকে তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে ৪ মার্চ পর্যন্ত। ৫ মার্চ বাছাই এবং ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ কাউন্সিলে ভোট হবে। যেহেতু এ দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়ন পত্র নেননি সেক্ষেত্রে মনোনয়ন প্রত্যাহার না করলে তারাই হতে যাচ্ছেন চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান।

এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এখনই খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হয়ে যাননি। এ জন্য যাচাই, বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে দলের চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানই নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী